basha bodol - বাসা বদল
বাসা অফিস বদল সার্ভিস
📞 01741-820373, 01720-352266,
☑️ ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন,
☑️ সাভার ☑️গাজিপুর ☑️ কেরানীগঞ্জ ☑️ নারায়ণগঞ্জ
শহরের যে কোন স্থানে দক্ষ এবং অভিজ্ঞ লেবার দিয়ে বাসা বাড়ী ও অফিস বদল সার্ভিস দেয়া হয়
বাসা বদল শব্দটির সাথে আমরা সকলেই কম বেশী পরিচিত। শহরের রাস্তায় বের হলেই বাসা বদলের চিত্র প্রায়শয়ই আমাদেরচোখে পড়ে। মাসের শুরুতে এবং শেষের দিকে চিত্রটি সবচাইতেবেশি চোখে পড়ে। জীবনের তাগিদে এ বাসা থেকে ও বাসা, এইপাড়া বা মহল্লা থেকে অন্য পাড়া বা মহল্লা, এই শহর থেকে অন্য শহর কিংবা অন্য কোনো দেশে নিরন্তর ছুটে চলা আর বাসা বদল।আর বাসা বদল মানেই ঝক্কি ঝামেলা। প্যাকিং সরঞ্জাম সরবরাহথেকে শুরু করে পরিবহন ব্যাবস্থা, দক্ষ শ্রমিক ইত্যাদি সবকিছুরসুষ্ঠ ব্যবস্থাপনার জন্য প্রয়োজন পর্যাপ্ত সময় এবং শারিরিক ওমানসিক ধকল। তবে সুষ্ঠ পরিকল্পনা ও হাতে সময় নিয়েপর্যায়ক্রমে সবগুলে কাজ ধাপে ধাপে করলে ঝক্কি ঝামেলাঅনেকটাই কমানো সম্ভব।
আসুন জেনে নিই বাসা বদলের ঝক্কি ঝামেলা কমিয়ে সহজে বাসা বদলের বেশ কিছু কার্যকরি ও সহজ উপায় ঃ
BOOK YOUR SERVICE
- বাসা বদলের চুড়ান্ত স্বিদ্ধান্ত নেয়ার সাথে বাসা বদলের তারিখ ঠিক করে ফেলুন। এক্ষেত্রে সরকারীছুটির দিন অথবা আপনার বন্ধের দিনটিকে বেছেনেয়ার চেষ্টা করুন। যদি বন্ধ অথবা ছুটির দিন নাপাওয়া যায় তাহলে কর্মস্থল থেকে ছুটি নেয়ারব্যবস্থা করুন। এক্ষেত্রে আগে থেকেই ছুটির জন্যআবেদন করে রাখুন অথবা আপনি উপস্থিতথাকবেন না নোটিশ দিয়ে রখুন।
- আপনার আসবাবপত্র সুরক্ষিত রেখে বাসা বদলেরজন্য পর্যাপ্ত এবং সঠিক পদ্ধতি মেনে প্যাকিং এরবিকল্প নাই। তাই বাসা বদলের কমপক্ষে পনেরো দিন পূর্বে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্যাকিং সরঞ্জাম ক্রয় করে ফেলুন। প্যাকিং সরঞ্জাম : ছোট, মাঝারিও বড় এই তিন সাইজের কার্টুন, প্যাকিং রোল, বাবল, প্যাকিং পলি, সুতলি / দড়ি, প্যাকিং টেপ, কাচি, এন্টিকার্টার, মার্কার কলম ইত্যাদি। যন্ত্রপাতি : আলমারি, খাট, গ্লাস ফিটিংস, ইলেকট্রিক এবংইলেকট্রোনিক্স ও অন্যান্য জিনিসপত্র খোলা এবংনতুন বাসায় পুনরায় ফিটিংস করার জন্যপ্রয়োজনীয় সকল যন্ত্রপাতি।
- কেনাকাটা শেষ এবার প্যাকিং করার পালা। বাসাবদলের সময় মূল্যবান জিনিসপত্র অক্ষত রাখতেচাইলে প্যাকিং এর বিকল্প নাই। এই কাজটি করতেপর্যাপ্ত সময়, ধোইর্য্য এবং কিছু বিষয়ের উপরদক্ষতা থাকতে হবে। কাচের জিনিস প্যাকিং এরসময় সর্বোচ্চ সতর্কতা এবং ইলেকট্রিক জিনিসখোলার সময় সাবধানতা অবলম্বন করুন। একটুঅসচেতন অথবা আসাবধানতায় ঘটতে পারে বড়কোনো দূর্ঘটনা, ভেঙ্গে যেতে পারে শখের জিনিস।তাই খুব সাবধানে দক্ষতার সাথে প্রতিদিন একটু বাএকটা করে প্যাকিং করা শুরু করুন। মনে রাখবেনবাসা বদল খুবই ঝামেলার কাজ। আপনার একারপক্ষে এই কাজটি সম্পন্ন করা অসম্ভব। তাইপরিবারের সবাইকে সাহায্য করতে বলুন।
- আপনার বাসার জিনিসপত্রের ধরন ও পরিমানঅনুযায়ি বাসা বদলের দশ থেকে পনের দিন পূর্বেথেকে প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র ব্যতিতঅন্যান্য জিনিসপত্র গোছাতে শুরু করুন। সো-পিস, বই, অতিরিক্ত কাচের জিনিসপত্র, ছবির ফ্রেম, ওয়াল ফ্রেম ইত্যাদি সবার আগে বাক্স বন্দি করতেশুরু করুন। কাচের জিনিসের ক্ষেত্রে প্রত্যেকটাজিনিস আলাদা ভাবে কাগজ অথবা কাপড় দিয়েমুড়িয়ে তারপর বাক্স বন্দি করুন। ছবির ফ্রেমেরক্ষেত্রে বাবল অথবা প্যাকিং রোল পেপার বা কার্টনকাগজ ব্যবহার করুন। বাক্সের গায়ে বড় ও স্পষ্টকরে কাচ লিখে দিন তাহলে নাড়াচাড়া করার সময়অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে পারবেনএবং নতুন বাসায় খুব সহজে খুজে পাবেন।
- বাসা বদলের পাচ থেকে সাতদিন আগে থেকে জামা-কাপড় গোছাতে শুরু করন। এক্ষেত্রে প্রথমে যেজামা কাপড়্গুলি পাচ থেকে সাত দিন ব্যবহারকরবেন সেগুলি আলাদা করে একটি ড্রয়ারে রাখুনএবং অন্যগুলি ভাজ করে বাক্স বন্দি করুন। বাক্সবন্দি করার সময় লক্ষ্য রাখবেন যেন সব আইটেমএকসাথে মিলে না যায়। ক্যাটাগরি অনুযায়ী ভিন্নভিন্ন বাক্স ব্যবহার করুন, অর্থাত বিছানা চাদর, বালিশের কভার, মশারি, কাথা ইত্যাদি জাতিয়জিনিসপত্র একটি বাক্সে এবং প্রিধেয় জামা-কাপড়ইত্যাদি আলাদা বাক্সে রাখুন তাহলে নতুন বাসায়খুব সহজে একসাথে অনেকগুলি আইটেম খুজেপাবেন। গুছিয়ে নিতে পারবেন সহজেই অল্পসময়েই।বাক্স বন্দি করার পর বাক্সের গায়ে অবশ্যই নাম্বারদিয়ে রাখবেন এবং বাক্সের ভিতরে কি আছে তাবাক্সের গায়ে অথবা নাম্বার অনুযায়ী নোটবুকেলিখে রাখুন, খুজে পেতে সহজ হবে।
- সকল টিভি ও ডিস এন্টেনার ব্যবহারবধি গাইডবইগুলি খুজে একত্রিত করে একটি ব্যাগে রাখুন যাআপনি নিজের সাথে বহন করবেন। কারন নতুনবাসায় পুনরায় সযোগ স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনপড়তে পারে। যদি কোনটি খুজে না পান তাহলেকোম্পানির ওয়েবসাইট থেকে ডাউনলোড অথবানিকটস্থ সাপোর্ট সেন্টার থেকে আগে থেকেই সংগ্রহকরে রাখুন।
- দলিল, ব্যংক / বীমার কাগজপত্র, পাসপোর্ট, প্রেসক্রিপশন, গ্যারান্টি বা ওয়ারেন্টি কার্ড, বাচ্ছাদের স্কুলের ছাড়পত্র ইত্যাদি জরুরীকাগজপত্রাদি এই একই ব্যাগে রখুন।
- বাসা বদল করার সাত দিন পূর্বে থেকে ফ্রিজ খালিকরতে শুরু করুন। খাবার ভর্তি অবস্থায় ফ্রিজনাড়াচাড়া করা ঝুকিপূর্ন আবার লম্বা সময় বাইরেরাখলে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়।অন্যদিকে ফ্রিজের হিমায়িত জিনিসপত্র বহন করারজন্য আলাদা ভ্যাকুয়াম বাক্স কিনতে হতে পারে যাঅনেক ব্যায়বহুল। তবে খালি করাটাই শ্রেয়।
- বাসার মালামাল বহনের জন্য পরিবহন ও দক্ষশ্রমিকের প্রয়োজন পড়বে। আবার মাসের শুরু ওশেষের দিকে কিংবা ছুটির দিনগুলিতে চাহিদাওথাকে অনেক তাই আগে থেকেই পরিবহন ও শ্রমিকঠিক করে রাখবেন। পরিবহনের ক্ষেত্রে মালামালেরধরন, মালামালের পরিমান, বাসা বদলের দূরত্বএবং আপনার বাজেট এই বিষয় গুলি মাথায় রেখেপরিবহনের ধরন ও সাইজ / সংখ্যা নির্ধারনকরুন। শ্রমিক নিয়োগের অভিজ্ঞতা এবং দক্ষতাকেপ্রাধান্য দিন।
- আপনি যদি গাছ প্রেমিক হয়ে থাকেন এবং বাসায়যদি বেশ কিছু টব ও গাছ থেকে থাফেলু সেগুলিপরিবহন উপযোগী করে ফেলুন। বাসা পরিবর্তনেরদুই দিন পূর্বে কান্ড ছেটে ছোট করুন এবং টবগুলিপরিস্কার করে রাখুন পরিবহনে সুবিধা হবে।অন্যান্য জিনিসপত্রের সাথে মিশিয়ে পরিবহন করাথেকে বিরত থাকবেন।
- সম্ভব হলে আগের দিন এয়ারকন্ডিশনার, হিটার, গিজার, ফ্যান স্থানান্তর করে লাগিয়ে ফেলুন এবংপরিস্কার করে রাখুন।
- বাসা বদলের আগের রাতে আপনাকে বেশ কিছুকাজ করতে হবে। সব বাক্সের মুখ ঠিকমতলাগিয়েছেন কিনা এবং বাক্সের গায়ে নাম্বারিং বামার্কিং করেছেন কিনা তা পুনরায় চেক করে নিন।বাসা বদলের পরের দিন যে জামা-কাপড় পরবেনসেগুলি একটি আলাদা বাক্সে নিন এবং বাক্সের গায়েজরুরী বা এজাতীয় কিছু লিখে চিহ্ন দিয়ে রাখুন।অন্যান্য জিনিসপত্র সবকিছু পূর্বের নিয়মে বাক্স বন্দিকরুনিনখাট ব্যাতিত আলমারি বা অন্যান্যআসবাব খুলে প্যাকিং করে নিন। প্রসাধন সামগ্রিরজন্য আলাদা বাক্স তৈরি করুন, পড়ে বা ঢেলেযেতে পারে এমন কিছু থাকে তা পলিথিন দিয়েআলাদাভাবে মুড়িয়ে নিবেন।
- বাসা বদল বা পরিবর্তনের দিন খুব ভোরে ঘুমথেকে উঠবেনপাবেনবাসা বদলের সময় বেশীপাবেন। শ্রমিক এবং পরিবহন পৌছে না থাকলে ফোন করে আসার জন্য তাড়া দিন।ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান (প্রয়োজনে) কে ফোনকরুন। খুব ভোরে কাজ শুরু করুন দিনে দিনেকাজ শেষ করার চেষ্টা করুন। তবে কোন রকমতাড়াহুড়া করতে যাবেন না। বাসা বদলের সমগ্রপ্রক্রিয়াটসাপেক্ষশ্রমসাহ্য সময় সাপেক্ষ। অতিরক্ততাড়াহুড়া ক্ষতির কারন হতে পারে। শ্রমিকদেরসাথে খারাপ আচরন বা কটু বাক্য ব্যবহার করবেননা, দেখবেন ওরা মন দিয়ে ভালোভাবে কাজকরবে।
- নতুন বাসায় উঠার সাথে সাথেই গ্যাস, বিদ্যুত ওপানি ছেক করে নিন সমস্যা থাকলে তা দ্রুতসমাধানের উদ্যোগ নিন। লাইট, ফ্যান ও গ্যাসেরচুলা লাগিয়ে নিন, পর্যাপ্ত খাবার পানি না থাকলেপানি ফুটিয়ে নিন।
- কোন রুমে কি রাখবেন তা আগে থেকে ঠিক করেরাখুন। গাড়ী থেকে মালামাল নামানোর সময় যেরুমের জিনিস সেই রুমে রাখুন। ভারী মালামালযেমন : আলমারি, সোকেস ইত্যাদি জাতিয়জিনিসপত্র ঠিক জায়গায় একবারে নির্দিষ্ট স্থানেরাখুন। যেই রুমের বাক্স সেই রুমে রাখুন গোছাতেসুবিধা হবে।
বাসা বদল (house shifting) সত্যি একটি অনেক জটিল প্রক্রিয়া। এ কাজটি করতে হলে আপনার হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে, সাহায্য করার মতো ৪-৫ জন কর্মঠ লোকবল থাকতে হবে অভিজ্ঞ হলে ভালো হয়, প্যাকিং এর মতো কঠিন কাজটি করার জন্য কিছুটা দক্ষতা থাকতে হবে, শারিরীক ও মানসিক উভয় প্রকার পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি এক্সদি মনে করেন এ কাজটি করার মতো সময় অথবা ধৈর্য্য কোনটিই অথবা কোন একটি আপনার নেই তাহলে ভালো কোন বাসা বদল কারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। বর্তমানে বাংলাদেশে বেশ ভালো সেবাদানকারি প্রতিষ্ঠান রয়েছে। দেখে শুনে ভালো কোন কোম্পানিকে (safe movers bd ) নিয়োগ করুন তারা আপনার হয়ে সমস্ত কাজ করে দেবে।
এখনি অর্ডার করুন : https://safemoversbd.com
E-mail :info@safemoversbd.com
- online in Dhaka Bangladesh .
Office : 7/A/GA, Tejgaon, Industrial Area, Deepto Tv Near, Dhaka - 1208,
📞 01741-820373, 01720-352266,



Excellent
ReplyDeleteExcellent house shifting service
ReplyDelete